রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় ব্যবহার করছে: ইরান

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি যে আচরণ করেছে তা থেকে সরে আসার জন্য জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

সোমবার এক টুইটার পোস্টে একথা বলেন জাওয়াদ জারিফ।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনো স্পষ্ট নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
তিনি আরো বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করে চলেছে, শুধুমাত্র সমঝোতার ৩৬ নম্বর অধ্যায় পড়ে দেখুন। সময় এসেছে আচরণ পরিবর্তন করার।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে একতরফা ও অবৈধভাবে আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি আবার পরমাণু সমঝোতায় ফিরতে চাইছেন। এ নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। তবে এখনো দুপক্ষ চূড়ান্ত সমঝাতায় পৌঁছাতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু