,

বিএনপি নেতারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন: তথ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগে বিএনপি বিবৃতি রেডি করে রাখে। অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে তারা পরামর্শ দিতে পারেন। তারা বাজেট না পড়েই বক্তব্য দিচ্ছেন।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির বাজেট প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গত ১২ বছর ধরে তো বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের সমালোচনা, একই ধরনের বক্তব্য।
মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাসান বলেন, আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম সেজন্য ভারতের পত্রপত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না, এটা কীভাবে সম্ভবপর হলো। বিএনপির কাছে এটাই প্রশ্ন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য