,

১১২ শতাংশ রপ্তানি বেড়েছে, তবু অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : গত এপ্রিলের মতো রপ্তানি আয়ে বড় ধরনের উল্লম্ফন হয়েছে সমাপ্ত মে মাসেও। এ মাসে রপ্তানি বেড়েছে ১১২ শতাংশ। মহামারি করনোর কবলে গতবছরের মে মাসে রপ্তানি আয় কমে যায় ব্যাপক। ওই সময়ে রপ্তানি কম ছিল আগের বছরের একই মাসের তুলনায় ৬২ শতাংশ। এই দুর্বল ভিত্তির কারণে সমাপ্ত মে মাসে রপ্তানি এত বেশি হয়েছে।

প্রকৃতপক্ষে এতটা রপ্তানি স্বাভাবিক চিত্র নয়। ঠিক একই কারণে গত এপ্রিলে রপ্তানি বেশি হয়েছে ৫০৩ শতাংশ। টানা গত দুই মাস অস্বাভিক হারে রপ্তানি বাড়ার ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত গত ১১ মাসের সার্বিক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে প্রায় ১৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, একক মাসে রপ্তানি হয়েছে ৩১১ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। গত বছরের মে মাসের রপ্তানি আয় ছিল ১৪৭ কোটি ডলার। সবমিলে গত ১১ মাসের সার্বিক রপ্তানি আয় দাঁড়িয়েছে তিন হাজার ৫১৮ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বছরের বাকি মাস চলতি জুনে আরও ৫৮২ কোটি ডলার রপ্তানি আয় করতে হবে। সেটা প্রায় অসম্ভব।

প্রবণতা অনুযায়ী প্রতি মাসে গড়ে ৩০০ কোটি ডলারের মতো পণ্য রপ্তানি হয়ে থাকে। অর্থাৎ চলতি অর্থবছরেও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। এ বছর চার হাজার ১০০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

ইপিবির তথ্য অনুযায়ী, প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১১ শতাংশ। ২ হাজার ৮৫৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এ সময়। করোনায় বিশ্ববাজারে নিট পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পোশাকের এই ক্যাটাগরির রপ্তানি বেড়েছে ২০ শতাংশ। ওভেনের বেড়েছে ২ শতাংশের মতো। তৈরি পোশাকের পাশাপাশি আলোচ্য ১১ মাসে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়া পণ্য এবং ওষুধের রপ্তানিও বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য