,

ফেলনা সংবাদপত্রের যে ৯টি “স্মার্ট” ব্যবহার আপনি নিঃসন্দেহে জানেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন সংবাদপত্র রাখা হয় প্রায় সকল বাসাতেই আর একদিন পুরনো হলেও এটা ফেলনা। কেউ টুকটাক কাজে ব্যবহার করেন, বাকিরা সের দরে বিক্রি করেন মাস শেষে। কিন্তু আপনি জানেন কি, এই ফেলনা সংবাদপত্র দিয়ে অসাধারণ সব কাজ করতে পারেন আপনি? হ্যাঁ, এমন সব কাজ করতে পারেন যা আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে আর দাম দিয়ে কেনা সংবাদপত্র অযথা অপচয় হবে না।

১) আঠা তুলতে
গ্লাস বা বয়ামে সাঁটানো কাগজ তুলে ফেলার পর কী হয়? নিচের জায়গাটা একদম আঠা আঠা ও বিচ্ছিরি হয়ে থাকে। ভিনেগারে সংবাদপটে ডুবিয়ে এই জায়গা ঘষে নিন। আঠা একদম চলে যাবে।

২) আয়না ঝকঝকে করতে
না, সাবান পানি দিয়ে আয়না মুছবেন না। বরং পানিতে নিউজ পেপার ভিজিয়ে সেটা দিয়ে আয়না ঘষে নিন। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এত ঝকঝকে হবে যে অবাক হয়ে যাবেন। জানালার কাঁচও এভাবে পরিষ্কার করতে পারবেন।

৩) ফ্রিজের গন্ধ তাড়াতে
বাজে দুর্গন্ধ হয়েছে ফ্রিজে? নিউজ পেপার পানি দিয়ে ভিজিয়ে দলা পাকিয়ে নিন। এগুলো সারারাত ফ্রিজে রেখে দিন। গন্ধ একদম চলে যাবে। আর বাজে গন্ধ ঠেকাতে ফ্রিজের মাঝে নিউজ পেপার বিছিয়ে রাখুন। বিশেষ করে ভেজিটেবল বক্সে।

৪) বাক্স ফ্রেশ রাখতে
যে কোন বদ্ধ বাক্স, বিশেষ করে প্লাস্টিকের বক্সে এটা ওটা রাখলেই গন্ধ হয়ে যায়। বক্সের ভাঁজে হালকা ভেজা নিউজ পেপার দিয়ে মুখ আটকে রাখুন। গন্ধ চলে যাবে। বক্স ফ্রেশ রাখতে মুখ বন্ধ করার সময় পেপারের টুকরো দিয়ে দিন।

৫) ভেজা জুতো শুকাতে
পানিতে জুতো ভিজে একাকার। ভেজা জুতোর মাঝে ঠেসে নিউজ পেপার ভরুন, ফ্যানের নিচে রেখে দিন। জুতো একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত কাগজ ভিজে গেলেই বদলে দিন।

৬) টমেটো পাকাতে
কাঁচা টমেটো নিউজ পেপারে মুড়ে রাখুন। দ্রুত পেকে যাবে।

৭) গিফট র‍্যাপ করতে
নিউজ পেপার দিয়ে গিফট র‍্যাপ করে সুন্দর ফুল আটকে দিন, একেদমই নান্দনিক একটা ডিজাইন হবে। পেপারের রঙ্গিং পাতা গুলো, লাইফ স্টাইল পাতাগুলো ব্যবহার করতে পারেন।

৮) খাম বানাতে
একইভাবে রঙিন পাতাগুলো দিয়ে খাম তৈরি করতে পারেন ঘরের কাজে ব্যবহারের জন্য। একটু সাজিয়ে বন্ধুদের উপহার দেয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। বানাতে পারেন ব্যাগ, কাগজের ফুল ইত্যাদি অনেক কিছুই।

৯) দামী জিনিস রক্ষা
দামী জিনিস দূরে পাঠাবেন? বক্সের মাঝে বেশী করে নিউজ পেপার ভরে দিন, নষ্ট হবার বা ভাঙার ভয় থাকবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ