,

নেপালে চাল ও পানি পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী জরুরিভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’

তিনি বলেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছে।

এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা