,

বিজয়নগরে স্বর্ণ চোরাকারবারি ও নগদ টাকাসহ যুবক আটক

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর থেকে চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ স্বর্ণ চোরা কারবারী রুকন উদ্দিন (২২) কে আটক করেছে ইসলামপুর ফাঁড়ি পুলিশ। সে উপজেলার কেনা গ্রামের আব্দুল আহাদের ছেলে। পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর কলেজের সামনে থেকে ২০ ভরি ওজনের দুইটি বার ও নগদ ৪৫ হাজার টাকাসহ তাকে আটক করে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, সে স্বর্ণ চোরা কারবারের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এ ব্যবসায় চালিয়ে আসছিল।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা