,

‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ অভিজিতের হত্যাকারী ?

news-image

ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আল ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস)। যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইটইন্টিলিজেন্ট গ্রুপ (এসআইটিই) জানিয়েছে একিউআইএস এ হত্যার দায় স্বীকার করেছে।

রোববার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় পত্রিকা জিনিউজ এর ইংরেজি ভার্সন।

একিউআইএস’র পোস্ট করা একটি ভিডিওতে জঙ্গি গ্রুপটির নেতা আসিম উমার বলেন, তার সংগঠনই অভিজিৎকে হত্যা করেছে। সেই সঙ্গে অন্যান্য ‘ধর্মদ্রোহীদের’ও হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

তবে প্রতিবেদনে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, র‌্যাব এই দাবির সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি।

প্রবাসী অভিজিৎ দীর্ঘদিন ধরে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। এ বছর একুশে বইমেলায় নিজের একটি বইয়ের উদ্বোধন উপলক্ষে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে সস্ত্রীক হামলার শিকার হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা