,

খালেদা জিয়াকে ২ দিনের জন্য হাসপাতালে নেয়া হলেও কেটে গেল ২০ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিটি স্ক্যান করতে খালেদা জিয়াকে দুই দিনের জন্য হাসপাতালে রাখার সিদ্ধান্ত হলেও কেটে গেছে বিশ দিন। কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি তা এখনো বলতে পারছেন না তার চিকিৎসকেরা।

রবিবার তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকালে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে গিয়েছিলেন। শ্বাসকষ্টসহ অন্যান্য কোভিড পরবর্তী জটিলতা কমেছে।

অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ম্যাডামের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার এখন আর অক্সিজেন সাপোর্ট লাগছে না।

তিনি বলেন, খালেদা জিয়া এখনো সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সিসিইউতে থাকা রোগীর শারীরিক অবস্থা কেমন সেটা সবারই জানার কথা। কিন্তু তার শারীরিক অবস্থা ইম্প্রুভ হচ্ছে। শারীরিক যে সমস্যাগুলো আছে ডাক্তাররা খুব নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছেন। তবে পোস্ট কোভিড রোগীর শারীরিক অবস্থা যেকোনো সময় খারাপ হতে পারে। এক কথায় বলা যায় আনপ্রেডিকটেবল।

রাজধানীর বসুন্ধরার এয়ারকেয়ার হাসপাতালে গত ২৭শে এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য