রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে বিএসএফের বাধা, আমদানি-রপ্তানি বন্ধ

news-image

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হিলির ব্যবসায়ীরা।

আজ রোববার বিকেল সাড়ে তিনটা থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন তারা।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিলি সীমান্ত এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা সেহেতু এখানকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথা রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণ শুরু করি। কিন্তু বিকেলে দিকে বিএসএফের পক্ষ থেকে হঠাৎ কাজে বাধা প্রদান করা হয়।

আব্দুল আজিজ আরও বলেন, তাদেরকে চিঠি দিয়ে ও বার বার আলোচনা করে সুরহা না মিলায় আমাদের পক্ষ থেকে আমদানি-রপ্তানি থেকে শুরু সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।