,

বাবার পর ছেলেকেও খেল বাঘ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকেলে পশ্চিম সুন্দরবনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

এর আগে ২০১৪ সালে রেজাউলের বাবাও একই এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।

বুড়িগোয়ালিনী গ্রামের মানিক মোড়ল বলেন, ‘রেজাউলসহ কয়েকজন মৌয়াল গত সপ্তাহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু কাটার উদ্দেশে সুন্দরবনে যান। ঈদের সময়ও বাড়িতে ফেরেননি তারা। রেজাউলের সহযোগী মৌয়ালদের মাধ্যমে জানতে পেরেছি শুক্রবার বিকেলে রেজাউলকে বাঘে ধরে। পরে তারা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি ফিরেছেন। প্রায় ৮ বছর আগে ২০১৪ সালে রেজাউলের বাবা ইসলাম সরদারও একই এলাকায় বাঘের আক্রমণে মারা যান।’

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘বনজীবীদের মাধ্যমে বাঘের আক্রমণে রেজাউল নামে এক ব্যক্তির নিহতের বিষয়টি শুনেছি। তিনি কিছুদিন আগে মধু কাটার উদ্দেশে পাস নিয়ে বনে যান। তার মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য