,

রংপুরে তরুণদের দেয়া নতুন জামা পেলো সুবিধা বঞ্চিত শিশুরা

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। মঙ্গলবাব বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টরে স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে রংপুরের উদ্যোগে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি) উত্তম প্রসাদ পাঠক।

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমাস হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট, সংগীত শিল্পী অন্তর রহমান, তানবির আহম্মেদ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘আমরাই পাশে, রংপুর’ ফেইসবুক গ্রুপের সদস্যরা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমাদের গর্ব হচ্ছে। তারা প্রমাণ করেছে তারা আসলেই সুহৃদ, সুন্দর একটি হৃদয়ের অধিকারী। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আজ অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে তাদের ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করছে নিশ্চয় তারা প্রশাংসার দাবীদার। আমরাই পাশে রংপুর ফেইসবুক গ্রুপের কর্মীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে।

আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিন আল আমীন সুমন (আকাশ খান) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরাই পাশে রংপুর গ্রুপের নাজির হোসেন, ইঞ্জিনিয়ার রেদোয়ান, রায়হান , রায়হান, রেজওয়ান, রেজওয়ান, ইমরান কবির ও আবিরসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।####

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য