বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডব : খেলাফত ছাত্র সংগঠনের নেতা গ্রেপ্তার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাওলানা সৈয়দ কাশেম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাণ্ডবের পর গ্রেফতার এড়াতে কাশেম ছনখোলা গ্রামে তার মামা নাজমুল ইসলামের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামার বাড়ি থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কাশেমকে গ্রেফতার করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় থেকে কাউতলি পর্যন্ত এলাকায় তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন কাশেম। তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।
প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও আশুগঞ্জ থানায় ৫৫টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে