,

কামড় দেয়া গোখরা সাপ নিয়ে হাসপাতালে হাজির

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিষাক্ত গোখরার কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন চুয়াডাঙ্গার এক ব্যক্তি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বজলুল আহমেদ (৪০) নামের ওই ব্যক্তি শনিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে।

তিনি আরও বলেন, বজলুল আহমেদ হাসপাতালে আসার পরে আমরা জানতে চাই কী ধরনের সাপ কামড় দিয়েছে, দেখতে কেমন। তখন তিনি সাদা রঙের একটি কাপড়ের ব্যাগ থেকে একটি মৃত সাপ বের করেন। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন উপস্থিত সবাই। বিষধর সাপ হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বজলুল আহমেদ সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। সে সময় তার পায়ে একটি সাপ ছোবল দেয়। তিনি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে বাসায় গিয়ে পা ভালো করে বেঁধে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

ডা. সৌরভ হোসেন আরও বলেন, বজলুলকে গোখরা সাপ কামড় দিয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা