,

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর থেকে সকল শর্ত তুলে নিয়ে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। আজ শুক্রবার এক দোয়া মাহফিলের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি প্রদানের এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যেহেতু তিনি করোনা আক্রান্ত, সেহেতু তার ওপর থেকে সরকারের সকল শর্ত প্রত্যাহার করা উচিত। যাতে করে তিনি ইচ্ছেমতো চিকিৎসা গ্রহণ করতে পারেন।’

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল এলডিপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও তার সুস্থতা কামনা এবং দেশবাসীর কল্যাণ এবং করোনা মহামারি থেকে মুক্তির জন্য এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলের অস্থায়ী কার্যালয়ে মোনাজাত পরিচালনা করেন মুফতি সালাউদ্দিন আয়ুবী।

সেলিম বলেন, ‘করোনাকালেও সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলগুলোকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। আসলে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা করছে।’

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- এলডিপি একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, যুগ্ম মহাসচিব আরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন, দপ্তর সম্পাদক ফাহিম আহাম্মদ ফারুক, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন ফরিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য