,

মামুনুল ইস্যুতে জিহাদি পোস্ট ফেসবুকে, যুবক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়ে জিহাদের আহ্বান জানানোর ঘটনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীন বিপ্লব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে মাগুরার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন সন্ধ্যায় মহম্মদপুর থানায় শাহীনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

গ্রেপ্তার শাহীন বড়রিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ও ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের বিরোধিতা করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তার ভাষায় বলেন- ‘আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করো নাই, হৃদয়ে আঘাত করেছো। আর ছাড় দেওয়া হবে না, এতো বড় দুঃসাহস তোমাদের কে দিয়েছে? এখন শুধু একটি জিহাদের ঘোষণার অপেক্ষায আছি।’

পুলিশের ভাষ্যমতে, শাহীন বিপ্লব গত ১৯ এপ্রিল রাত ৯টা ৪৯ মিনিটে ফেসবুকে জিহাদের আহ্বান প্রকাশ ও প্রচার করেন। তার আহ্বানে সাড়া দিয়ে কয়েক হাজার উচ্ছৃঙ্খল লোকজন জমায়েত হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকের মাধ্যমে মিথ্যাচার করেছেন শাহীন। এজন্য তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য