,

টেকনোলজিস্ট-চিকিৎসক দল খালেদা জিয়ার বাসায়

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার বাসায় ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা এবং একজন টেকনোলজিস্ট প্রবেশ করেছেন।

রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার পর তারা খালেদা জিয়ার গুলশানের ভাড়াবাসা ফিরোজায় প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার পর থেকে পৌনে দশটার মধ্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ শাকুর খান এবং ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট সবুজ প্রবেশ করেন।

এর আগে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।

এরপর থেকে চিকিৎসকরা তার বাসায় গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য