মামুনুল হককে গ্রেফতারে পুলিশ বাধা পায়নি : ডিসি তেজগাঁও

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করতে প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য নিয়ে উপস্থিত হয়েছিল পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। আশংকা ছিল তাকে গ্রেফতারের পর মাদরাসার শিক্ষার্থী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বাধার মুখে পড়বে পুলিশ। তবে তা হয়নি। খুব স্বাভাবিকভাবেই মামুনুলকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারের পর তাকে প্রথমে আনা হয় তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ে। এরপর নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর থানায়।

দুপুর পৌনে ২টার দিকে মামুনুল হককে গ্রেফতারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ।

ডিসি হারুন বলেন, মামুনুলকে গ্রেফতারের পর মাদরাসার শিক্ষার্থী ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বাধার মুখে পড়েনি পুলিশ। খুব স্বাভাবিকভাবেই মামুনুলকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।

তিনি বলেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তা আপনারা জানেন।

এক প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, বায়তুল মোকাররম, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীর ঘটনার পর থেকেই তিনি নজরদারিতে ছিলেন। সবকিছু মিলিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আপাতত মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তাকে আদালতে নেওয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, আগামীকাল সোমবার তাকে আদালতে নেওয়া হবে। তবে রিমান্ড চাওয়া হবে কি না তা ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার দুপুর ১২টা ৫০মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত