,

কবরী উত্তরসুরীদের জন্য অনুকরণীয় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশ বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দলটির দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক শোক বার্তায় এ কথা বলেন তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। অসংখ্য বাংলা ছায়াছবিতে অভিনয় করে তিনি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন। তিনি তার উত্তরসুরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সারাহ বেগম কবরী’র ইন্তেকালে দেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ হবার নয়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি সারাহ বেগম কবরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য