,

থানার সামনে চেয়ারম্যানের ঘুষিতে মারা গেলেন বৃদ্ধ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সামনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ইসরাফিল মণ্ডল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃদ্ধ ইসরাফিল মণ্ডল দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে দামুড়হুদা মডেল থানায় জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে আপোষ মীমাংসায় বসে ইসরাফিল গ্রুপ এবং অপর পক্ষের নজু মোল্লা গ্রুপ। এক পর্যায়ে ইসরাফিল গ্রুপের লোকজন থানা থেকে বের হয়ে দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে গালমন্দ করতে থাকে। এ সময় ভাইস চেয়ারম্যান উত্তেজিত হয়ে ইসরাফিল মণ্ডলকে ঘুষি মারেন। এতে ইসরাফিল মণ্ডল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য