,

ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু : রিমান্ডে যুবলীগ নেতা

news-image

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে যুবলীগ নেতার টং ঘর থেকে পাওয়া ককটেল বিস্ফোরণে স্কুলছাত্র আব্দুর রহমানের (৮) মৃত্যুর ঘটনায় আটক যুবলীগ নেতা ফারুক হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার পুলিশের চাওয়া সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ফারুক হোসেনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান তার ছোট বোন মারুফা খাতুনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের বিলে খেলা করতে যায়। এ সময় বিলের মধ্যে থাকা টং ঘরের ভেতর পলিথিনে মোড়ানো একটা কৌটা পেয়ে তারা হাতে করে বাড়ি নিয়ে আসে।

বাড়ি ফেরার সময় পথিমধ্যে মসজিদের পাশে মা নিলুফা বেগমকে ওই কৌটা দেখানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যায়। গুরুতর আহত হন তার মা নিলুফা বেগম ও ছোট বোন মারুফা খাতুন।

এ ঘটনায় নিহত স্কুলছাত্র আব্দুর রহমানের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করেন।

পুলিশ সন্দেহজনকভাবে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে। একইসঙ্গে সাতদিনের রিমান্ড আবেদন জানায়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য