,

বিজয়নগরে যুবলীগ নেতা খুনের ঘটনায় আওয়ামীলীগনেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কুপিয়ে যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় এই মামলা করেন। মামলার প্রধান আসামী করা হয়েছে উপজেলা আওয়ামীলীগ নেতা শামসু মেম্বারকে।  গত ২৭ শে এপ্রিল সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রামে পওন ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আদম খাঁ-কে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। কলা গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন তিনি। আদমপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আবুল বাশারের বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে তারই গোষ্টির  রফিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে বাশার মিয়ার চাচাতো ভাই আদম খা ও শিশু মিয়া লোকজন নিয়ে ঘটনার দিন রফিকের মামা শামসু মেম্বার ও কাশেম মিয়ার পুকুর পাড়ের  ৬০/৭০টি কলা গাছ কেটে ফেলে। এসময় শামসু মেম্বারের লোকজন গাছ কাটায় বাধা দিলে আদম খা ও তার লোকজন তাদের ওপর হামলা করে। এতে  অন্তত পাঁচজন আহত হয়। শামসু মেম্বারের লোকজনও জড়ো হয়ে আদম খাঁর লোকজনের উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়লে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আদম খাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রব জানিয়েছেন মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ