,

অতিরিক্ত ডায়বেটিসের সমস্যা? নিয়ন্ত্রণে রাখুন খুব সহজ উপায়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক : আজকাল ডায়বেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলেছে। ডায়বেটিসকে একপ্রকার নীরব ঘাতক ধরণের রোগই বলা চলে। হুট করে কখন এর মাত্রা বেড়ে যায় তা ধরা মুশকিল। অনেক বেশি নিয়ম মেনে চলে তবেই ডায়বেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনার প্রতিদিনের রুটিনে কিছু জিনিস যোগ করলে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন অতিরিক্ত ডায়বেটিসের সমস্যা। চলুন তাহলে জেনে নিই কীভাবে।

১) করল্লার রস
তিতা খাবার খেতে অনেক বেশি বিরক্ত লাগলেও এটি খুব উপকারী, বিশেষ করে ডায়বেটিসের রোগীদের জন্য। প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস করল্লার রস পান করলে ডায়বেটিসের সমস্যা দূর করতে পারবেন খুব সহজেই। যদি আপনার রস খেতে অনেক বেশি খারাপ লাগে তাহলে এক কাজ করুন, স্লাইস করে কেটে বীচি ফেলে দিয়ে কড়া করে ভেজে নিন। এবং অস্বাস্থ্যকর অন্যান্য খাবার বাদ দিয়ে খাওয়ার অভ্যাস করে ফেলুন দেখবেন ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন খুব সহজেই।

২) মেথি পানি
১/৪ চা চামচ মেথি সারারাত ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে দাঁত ব্রাশ করে খালি পেটে এই মেথিসহ পানি পান করে নিন। ডায়বেটিসের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে সহজেই।

৩) জামের বীচি
জাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। এর বীচি অনেক বেশি উপকারী ডায়বেটিস নিয়ন্ত্রণের জন্য। জামের বীচি শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর পানির সাথে মিশিয়ে দিনে ২ বার পান করুন। ব্যস, ডায়বেটিস অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

আরও কিছু দারুণ পদ্ধতিঃ
১) প্রতিদিন ১ টি খোসাসহ পেয়ারা খাওয়ার খাওয়ার অভ্যাস করুন। এতে োরে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

২) আমলকীর রস দেহের সুগারের মাত্রা কমিয়ে আনতে সহায়তা করে।

৩) চিনি ছাড়া কফি বিশেষ করে ব্ল্যাক কফি টাইপ২ ডায়বেটিসের ঝুঁকি কমায়।

৪) নিয়মিত গ্রিন টি পানের অভ্যাস ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ