,

৬৪ জেলার স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ৬৪ সচিব

news-image

অনলাইন ডেস্ক : কোভিড–১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম জেলা পর্যায়ে সমন্বয়ের লক্ষ্যে ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। তারা জেলার এসব কাজ সমন্বয় করবেন।

গত ১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে দায়িত্বপ্রাপ্তদের কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা তিন ধরনের কাজ করবেন। প্রথমত, দায়িত্ব পাওয়া সচিবরা জেলার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা তত্ত্বাবধান করবেন। দ্বিতীয়ত, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করবেন এবং তৃতীয়ত, সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা বা চ্যালেঞ্জ অথবা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন। এ ছাড়া এসব বিষয় মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত জানাবেন।

এতে আরও বলা হয়, অবসর বা বদলির কারণে সিনিয়র সচিব/সচিবের দফতর পরিবর্তন বা পদ শূন্য হলে সেখানে নিযুক্ত সিনিয়র সচিব/সচিব দায়িত্ব পালন করবেন।

সূত্র : বিডি প্রতিদিন

দায়িত্বপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের