,

রাজউকে দুদকের হানা

news-image

নিজস্ব প্রতিবেদক : নকশা অনুমোদনে অনিয়ম ও বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ তৈরিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় খুঁজতে সংস্থাটিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। তবে এই অভিযানে সুনির্দিষ্ট কোনো ভবন বা নকশার বিষয়ে কিছু বলা হয়নি দুদকের অভিযানকারী টিমের পক্ষ থেকে। এটিকে দুদকের নিয়মিত কাজের অংশ হিসাবে দেখছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।

তিনি আমাদের সময়কে বলেন, তারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা ফাইল নিয়ে কিছু বলেননি। অথরাইজড অফিসাররা গ্রাহকদের হয়রানি করেন কিনা— এসব বিষয়ে তারা কথা বলেছেন। আমরা বলেছি, রাজউকের যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গ্রাহক হয়রানির বিষয় নানা অভিযোগ থাকে, আমরা বলেছি দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার জন্য রাজউক চেষ্টা করছে।

গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক সুভাষ চন্দ্রের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, রাজউকের আওতাধীন এলাকায় নকশা অনুমোদনে অনিয়ম, ভবন নির্মাণের তদারকি ও পরিদর্শন কাজে দায়িত্বে অবহেলা এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিধিবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ তৈরি করে দেওয়ার নানাবিধ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একটি এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দল রাজউকের সংশ্লিষ্ট

নথিপত্র ও দাপ্তরিক কাজ খতিয়ে দেখেছে এবং অভিযোগসমূহের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।

এদিকে রাজউকের এই অভিযানে আতঙ্কিত দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তারা। একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেকে ক্ষমতার অপব্যবহার করে প্লট, ফ্ল্যাট নিয়েছেন। আবার সেবা দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে কারও কারও বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং দুদকে জমা দেওয়া লিখিত অভিযোগের আলোকে এই অভিযান। যেসব শাখার ফাইল যাচাই-বাছাই করা শুরু হয়েছে, সেসব শাখায় কর্মরতরাই বেশি আতঙ্কিত বলে জানা গেছে। তবে রাজউকে এই অভিযান এবারই প্রথম না। এর আগেও একাধিকবার দুদকের টিম রাজউকে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে