,

আগামী সিরিজেই কোহলিকে টপকে যাবেন বাবর?

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেটের অন্যতম দুই সেরা ব্যাটসম্যান হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষস্থান দখলে রেখেছিলেন বাবর। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা কোহলির দখলে। তবে কোহলিকে শীর্ষস্থান থেকে নামানোর সুযোগ রয়েছে বাবরের।

২০১৭ সালের ২২ অক্টোবর থেকে ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। সর্বশেষ প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিংয়ে কোহলির চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছনে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাবর। বর্তমানে কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৫২।

ওয়ানডে সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাবররা। এরপরই সেখান থেকেই জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্থান। জিম্বাবুয়ে সফরে অবশ্য কোনো ওয়ানডে খেলবে না পাকিস্তান। তবে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সময়ের মধ্যে কোনো ওয়ানডে ম্যাচ নেই কোহলিদের। সেই সিরিজে ভালো করতে পারলেই কোহলিকে টপকে শীর্ষে উঠে যাবেন বাবর।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের