,

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় ঢুকছে দূরপাল্লার বাস

news-image

নিউজ ডেস্ক : সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো ঢাকায় প্রবেশ করছে। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কাজলা এলাকায় ও সিলেট, কুমিল্লা ও লাকসাম এলাকার দূরপাল্লার বাস প্রবেশ করতে দেখা গেছে।

এর আগে করোনা ঠেকাতে ৫ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার। তার একদিন পর মঙ্গলবার রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার থেকে ঢাকাসহ দেশের সিটি করপোরেশনগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্তে বাইরের গণপরিবহন সিটিতে প্রবেশ করতে পারবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো প্রবেশ করছে রাজধানী ঢাকায়।

ডিএমপি ট্রাফিকের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল বলছেন, আমরা বিষয়টি তদারকি করছি। নির্দেশ অমান্য করে কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণপরিবহন চলাচল করবে। এসময় শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না এবং বের হতেও পারবে না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের