কঠোর বিধিনিষেধের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ

news-image

নিউজ ডেস্ক : সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে হাজারো দোকান কর্মচারীরা। রবিবার বিকাল ৩টায় বিক্ষুব্ধ কর্মচারীরা নীলক্ষেতসহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এতে মিরপুর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। আশপাশের সব সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়।

একাধিক কর্মচারী জানান, লকডাউনের বিপক্ষে আমরা। সরাকার লকডাউন দিয়েছে, দোকান মালিকরা আমাদের শ্রমিকদের চাকরিচ্যুত করবে। আমাদের মধ্যে ছাঁটাই আতংক বিরাজ করছে।

নূরাজাহান সুপার মার্কেটের শরিফুল ইসলাম নামে এক কর্মচারীরা জানান, আমরা সব শ্রমিক ভাইয়েরা একত্রিত হয়েছি। আমরা বন্ধ চাই না। গত ১০ মাস আমরা পরিশ্রম করেছি। সামনে ঈদ, বেতন-বোনাস পাব। সরকার লকডাউন দিয়েছে। আমাদের পরিবার অর্থিক অবস্থার খবর নেয়ার কে আছে? আমরা চাই সীমিত সময় হলেও মার্কেট খোলা থাকুক। আমাদের এক মুঠো ভাত খেতে দেন।

বিক্ষোভে অংশ নেয়, গাউছিয়া সুপার মার্কেট, স্টার মেনশন, নূর মেনশন, চাঁদনী চক মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, গ্লোব মার্কেটসহ আশপাশের দোকান ও কর্মচারী এবং মালিকরা অংশ নেন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ চলবে। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী