বিজয়নগরে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি : গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণীর ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঘিলামুড়া গ্রামের মোঃ মোশারফ মিয়ার কন্যা ও মুকন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নাজমুন নাহার (১৩) কে তার মা লেখাপড়া নিয়ে প্রায়ই বকাঝকা করতো। এসব ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে অভিমান করে লিচু বাগানের জন্য বাজার থেকে কিনে আনা বিষ পান করে। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। মঙ্গলবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।











