,

রংপুর বিভাগে বাড়ছে করোনা, ৪৮ ঘন্টায় আক্রান্ত ৬৬ জন, মৃত্যু-১

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে বাড়ছে করোনা ভাইরাস রোগী। গত ৪৮ ঘন্টায় বিভাগের ৮ জেলায় নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে।

এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৪৮ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ৩৪, গাইবান্ধায় ৯, রংপুরে ৮, ঠাকুরগাঁয় ৬, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩, পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাট জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র আরও জানায়, মঙ্গলবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৮শ’ ৪৫ জন আক্রান্ত এবং ১শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১শ’ ৬৬ জন আক্রান্ত এবং ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৩৮ জন আক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৯৯ জন আক্রান্ত এবং ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ৯২ জন অক্রান্ত এবং ৩৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৪ জন আক্রান্ত এবং ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭৪ জন আক্রান্ত এবং ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৩ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, গত ৪৮ ঘন্টায় নতুন করে ৮ জেলায় ৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ্য হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ১৮০ জনকে করোনা টেষ্ট করে ১৬ হাজার ২শ’ ৫১ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ১২ জন রোগী সুস্থ হয়েছেন।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ৪৮ ঘন্টায় আরও ২০৮ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৮২ জন। একই সময়ে ৯৮ জন সহ মোট ৯৪ হাজার’ ৩০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য