,

আ.লীগের দায়িত্বে রদবদল, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শফিক

news-image

রংপুর ব্যুরো : আট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে তিন বিভাগে দায়িত্ব রদবদল করলো বাংলাদেশ আওয়ামী লীগ। এতে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে।মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন, রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করার পর তাকে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিলো।

আর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে, এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে দায়িত্ব দেয়া হয়েছিলো।

এছাড়া চার যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিলো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য