,

বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর দলটির মহানগর কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান বলেন, বিকেলে সংঘর্ষের পর শাহাদাত হোসেনকে তার মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে চকবাজার থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়।

সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালি) নোবেল চাকমা বলেন, আজ সংঘর্ষের পর শাহাদাত হোসেনসহ ১৭ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা প্রক্রিয়াধীন। মামলা হলেই তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গ্রেপ্তার হওয়ার আগে ডা. শাহাদাত সংবাদমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করতে বিকেলে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে।

এদিকে, ওই সংঘর্ষের পর দলটির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য