,

সুবর্ণজয়ন্তীতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘সরকার কর্তৃক নিরীহ মানুষকে’ গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার দুপুরে রাজধানীর ল্যাবএইড থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে বর্তমান সরকারকে ‘মাফিয়া’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির ও মোক্তাদির হোসেন তরু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার তৌহিদি জনতা আয়োজিত বিক্ষোভ থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় কমপক্ষে পাঁচজন নিহত হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য