,

রংপুরে গুপ্তধন ও স্বর্ণ পুতুলের প্রলোভন, জীনের বাদশা আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় গুপ্তধন ও স্বর্ণের পুতুল দেওয়ার কথা বলে জিনের বাদশা পরিচয়ে এক নারীর কাচে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়নাল সরকার নামের এক প্রতারককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবার। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম।

তিনি বলেন, গত বুধবার বিকেলে পীরগাছা উপজেলা বাসস্ট্যান্ড থেকে জয়নাল সরকারকে কৌশলে আটক করে পুলিশে খবর দেয় ভুক্তভোগীর পরিবার। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী নারী প্রতারণার মামলা দেন। ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে পীরগাছার চন্ডিপুর গ্রামের এক নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন জয়নাল। মঙ্গলবার রাতে আবারও স্বর্ণের পুতুল ও গুপ্তধন বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নারীর কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেন। স্বর্ণের পুতুল ও গুপ্তধন পৌঁছে দেওয়ার পর আরও ১০ হাজার টাকা প্রস্তুত রাখার কথা বলেন। জয়নালের প্রলোভনে পড়ে ওই নারী গোপনে টাকা সংগ্রহের চেষ্টা করলে বিষয়টি পরিবারের সদস্যরা জেনে যান। গত বুধবার দুপুরে জয়নাল সরকার পীরগাছা বাসস্ট্যান্ডে ওই নারীকে ফোন করে আসতে বলেন জয়নাল। সেখানে এলে ওই নারীর পরিবার এবং স্থানীয়রা প্রতারক জয়নাল সরকারকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও বলেন, জয়নালের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগী নারী। জয়নাল দীর্ঘদিন ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে মোবাইলে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য