,

নানা কর্মসুচিতে রংপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

news-image

রংপুর ব্যুরো : স্বাস্থ্যবিধি মেনে ফুলে-ফুলে শুভেচ্ছা, শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহন ও মনমুগ্ধকর ডিসপ্লের মধ্য দিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরেও পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব।

শুক্রবার সূর্যদ্বয়ের শুরুতে নগরীর মর্ডাণমোড় স্মৃতিস্তম্ভ অর্জনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। ফুল দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর ম্যুরালে।

এতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিউনিষ্ট পার্টি, ওয়াকার্স পার্টিসহ তাদেও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয় আনন্দ ও উচ্ছাসের উদ্মাদনা। ৪৮ সরকারি দপ্তরসহ অংশ নেয় ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও জেলার আট উপজেলা পরিষদসহ প্রতিটি ইউনিয়ন পরিষদে সুবর্ণজয়ন্তীর উৎসব পালিত হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদরাসা, বিভিন্ন সংগঠন আলোচনা সভা, দোয়া, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য