,

বিজয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আদম খাঁ (৪৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। তাদেরকে জেলা সদর হাসপাাতলে ভর্তি করা হয়। তারা হলেন- আবদুল ছালেক (৩৫), ওয়ালিউল্লাহ (৪৫), আবদুর রহিম (৩২), মিনা বেগম (৫০) ও তাজু মিয়া (৩৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের আওয়ামী লীগ নেতা শামসু মেম্বারের সাথে বাড়ির সীমানা নিয়ে যুবলীগ নেতা আদম খাঁ’র বিরোধ ছিল। এ নিয়ে গ্রামে একাধিক সালিশও বসে। এই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় শামসু মেম্বার দলবল নিয়ে আদম খাঁ’কে এলোপাথারি কোপায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আদম খাঁ আহত হবার খবরে তার পক্ষের লোকজন শামছু মেম্বারের লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময় : ২০ : ৪৫ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ