,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার  সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফায়েজ নামিবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। সংঘর্ষে আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্হানীয়রা জানান, নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ২০১৭ সাল থেকে তাদের মর্ধ্য বিরোধ চলছিল। সংর্ঘষে নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য