,

৭ই মার্চের অনুষ্ঠানে থানায় হিন্দি গানের সঙ্গে নাচ!

news-image

অনলাইন ডেস্ক : ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে সাংস্তৃতিক অনুষ্ঠানে হিন্দি গান বাজানোর অভিযোগ উঠেছে। যাত্রার নৃত্য শিল্পীদের সঙ্গে সেই নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। ৭ মার্চ রাতে রাণীশংকৈল থানা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে বাংলা গানের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে তালে নাচছেন কয়েকজন নারী ও পুলিশ। এদের মধ্যে কয়েখজন সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদেরও নাচতে দেখা যায়।

জানা যায়, রোববার পুলিশের এ অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার হোসেন মুন্না।

তবে হিন্দি গান ও নৃত্য চলাকালে অতিথিদের কেউ অনুষ্ঠানস্থলে ছিলেন না। ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হলেও তারা বর্জন করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘৭ই মার্চ উপলক্ষে থানায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে স্থানীয় ছেলেরা মঞ্চে একটু নাচানাচি করেছে। তবে অশালীন কোনো নাচ-গান হয়নি।’ দেশ রূপান্তর

blob:https://www.facebook.com/0c561d2b-7f60-4cba-b2e0-d374cd82fc36

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য