,

ওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করুন দারুণ সুস্বাদু ‘ইতালিয়ান চীজ পিৎজা’ (ভিডিও)

news-image

লাইফস্টাইল ডেস্ক : পিৎজা সব সময়েই সকলের পছন্দের একটি খাবার। বাইরে খেতে গেলে কম বেশি সকলেই পিৎজার অর্ডার দিয়ে থাকেন। খেতে সুস্বাদু তাই সকলেই বেশ পছন্দ করেই খান। কিন্তু এই পিৎজা খুব সহজেই ঘরে তৈরি করে নেয়া যায় তা জানেন কি? কোনো ধরণের ওভেন ছাড়াই গ্যাসের চুলায় দারুণ সুস্বাদু পিৎজা তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়াই। চলুন তাহলে শিখে নেয়া যাক গ্যাসের চুলায় পিৎজা তৈরির রেসিপিটি।

উপকরণঃ
– ২ কাপ ময়দা
– ২ কাপ হুইট ময়দা
– লবণ স্বাদ মতো
– ১/৪ চা চামচ গার্লিক পাউডার (ইচ্ছে)
– ২ চা চামচ ইষ্ট (বেকিং সোডা ব্যবহার করতে পারেন)
– ১ টেবিল চামচ চিনি
– ৪-৫ টেবিল চামচ অলিভ অয়েল বা অন্য তেল
– সোয়া ১ কাপ কুসুম গরম দুধ ও পানির মিশ্রন
– সস প্রয়োজন মতো
– চীজ ইচ্ছে মতো

পদ্ধতিঃ
– প্রথমে ময়দা একসাথে নিয়ে এতে লবণ, গার্লিক পাউডার, ইষ্ট/বেকিং সোডা, চিনি দিন ও ভালো করে মিশিয়ে নিন। এরপর তেল দিয়ে ভালো করে মাখাতে থাকুন। এরপর দিন দুধের মিশ্রণটি। এবার ভালো করে মেখে নরম ডো তৈরি করুন। যদি আরও পানি লাগে থাকে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন।
– এবার ময়দা বা সুজি দিয়ে ভালো করে ডো ময়ান করতে থাকুন যাতে ডোটি মসৃণ হয়। এভাবে অল্প করে ময়দা নিয়ে ৫ মিনিট ময়ান করলেই ডো তৈরি হয়ে যাবে। এবার ডোটি গরম স্থানে ২৫-৩০ মিনিট রেখে দিতে পারেন ফুলে উঠার জন্য।
– একটি বড় গভীর ফ্রাইং প্যান নিয়ে মাঝারি আঁচে চুলায় গরম করতে থাকুন। এরমাঝে ডো থেকে পছন্দমতো আকারের পিৎজা বানানোর জন্য পরিমাণ মতো ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে হাতে চেপে বা বেলন দিয়ে গোল করে নিজের পছন্দমতো চিকণ গোল ক্রাস্ট তৈরি করে নিন।
– এবার পিৎজার ডোটি গরম করা ফ্রাইং প্যানে দিয়ে দিন প্রি বেক করার জন্য। যখন একপাশ ব্রাউন গোল্ডেন রঙের হয়ে আসবে তখন আস্তে করে পিৎজার ডোটি উল্টে দিন।
– এবার উপরে টমেটো সস ঢেলে ছড়িয়ে দিন। এরপর ভালো করে গ্রেট করা চীজ দিয়ে দিন। এরপর ফ্রাইং প্যানের ঢাকনা ঢেকে দিন এবং কিছুটা খোলা রাখুন শুধু চীজ গলিয়ে নিন।
– চীজ গলে গেলেই পিৎজা তৈরি। ব্যস, এবার পরিবেশন করুন নিজের পছন্দমতো।
* নিজের পছন্দমতো টপিং ব্যবহার করে পিৎজা তৈরি করে নিতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ