বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আইনমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ অব্যাহত

news-image

কসবা প্রতিনিধি : কসবায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মধ্যে আইনমন্ত্রী ঘোষিত ১ হাজার বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ লাখ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) আইনমন্ত্রীর অনুপস্থিতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রির সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার জীবন।
উদ্বোধনী দিনে প্রতি পরিবারের মধ্যে নগদ ২ হাজার টাকা ও ১ বান্ডিল করে ঢেউটিন সারাদিন ব্যাপী বিতরণ করে শেষ করা যায়নি। ফলে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পশ্চিমাঞ্চলের ৪টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকে। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম জানান আইন মন্ত্রীর নির্দেশে এডভোকেট রাশেদুল কাওসার জীবন নিজে উপস্থিত থেকে তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিতরণ কার্যক্রমে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, আওয়ামী লীগ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এম.জি. হাক্কানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ছাত্রলীগ পৌর সাধারণ সম্পাদক লিমন খান, যুবলীগ নেতা মো. আলমগীর, হেলাল উদ্দিন, বেদন খান প্রমুখ। 
মন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার জীবন সাংবাদিকদের জানান, এ সাহায্য মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হয়েছে। পরবর্তীতে তালিকা অনুযায়ী সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে। 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা