শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার দেশে আসছে শাহীন রেজা নূরের মরদেহ

news-image

নিউজ ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের মরদেহ কানাডা থেকে বুধবার দেশে আসছে।

প্রয়াতের ভাই তৌহিদ রেজা নূর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানান, বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে তার মরদেহ দেশে এসে পৌঁছবে।

ক্যানসারে আক্রান্ত শাহীন রেজা নূর কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে গত ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

তৌহিদ রোজা নূর বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় সম্মতি ও নির্দেশে সদ্য প্রয়াত শাহীন ভাইকে মাতৃভূমিতে আনা সম্ভব হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি জানান, বিমানবন্দর থেকে প্রথমেই শাহীন রেজা নূরের মরদেহ সরাসরি মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর পৈতৃক নিবাসে আনা হবে। সেখানে সকাল ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৯টায় বাসা সংলগ্ন মসজিদে প্রথম জানাজা হবে।

এর পর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ রাখা হবে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে শাহীন রেজা নূরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর বেলা ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে সেখানে তাকে সমাহিত করা হবে।

শাহীন রেজা নূরের বাবা সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক। তার ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় শাহীন রেজা নূরের জন্ম ১৯৫৫ সালে মাগুরা জেলার শালিখা থানার শরশুনা গ্রামে।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু হলে তার নির্মম শিকার হন সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন।

যুদ্ধাপরাধীর বিচার দাবির আন্দোলনে থেকে শহীদ সন্তানদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘প্রজন্ম একাত্তর’র সভাপতি ছিলেন শাহীন রেজা নূর।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরু হলে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শাহীন রেজা নূর।

শাহীন রেজা নূর দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ