,

বদরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ছাত্রীর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুরের বদরগঞ্জে নিখোঁজের পর ভুট্টাক্ষেত থেকে রুপা মনি নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রুপা মনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে। এলাকাবাসীর ধারণা, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার অপরাধে তাকে হত্যার পর লাশ ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়।

স্থানীয়রা জানায়, এক মাস আগে রুপা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এ নিয়ে থানায় মামলা করেন রুপার বাবা রফিকুল ইসলাম। পরে বিয়ে মেনে নেওয়ার কথা বলে কৌশলে রুপা ও তার স্বামীকে বাড়িতে ডেকে আনে রুপার পরিবার। এক পর্যায়ে ছেলেটিকে পিটিয়ে তালাক নামায় স্বাক্ষর করতে বাধ্য করে। পরে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে রুপার সঙ্গে তার বাবার সম্পর্ক খারাপ যাচ্ছিল। এলাকাবাসীর ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে রুপাকে হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের স্বজনদের জিজ্ঞাসা করে ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য