,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীকে বিএনপির অনুষ্ঠানে আমন্ত্রণ

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডির ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার ও দলের প্রচার সম্পাদক শহিদ ঊদ্দিন চৌধুরী এ্যানি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।

আগামী ১ মার্চ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোর-এ বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই আয়োজন বছরব্যাপী চলবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য