শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আজ বিএনপির বিভাগীয় মহাসমাবেশ

news-image

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খুলনায় আজ শনিবার বিএনপির বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। দুপুর আড়াইটায় নগরীর শহীদ মহারাজ চত্বরে এ সমাবেশ হবে। মহাসমাবেশকে ঘিরে খুলনার সঙ্গে ১৮টি সড়কে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক পক্ষ। বিএনপির অভিযোগ, দলটির মহাসমাবেশ বানচাল করতেই এ সিদ্ধান্ত।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, সমাবেশের অনুমতি চেয়ে কয়েক দফায় আবেদন করলেও কোনো জায়গায় অনুমতি পাওয়া যায়নি। এ ছাড়া পরিবহন বিভাগের মালিকদের ডেকে নিয়ে খুলনার ১৮টি সড়কে সব ধরনের গাড়ি চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির অন্তত ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। অবশ্য বিএনপির এসব অভিযোগ প্রসঙ্গে পুলিশের কেউ মন্তব্য করতে রাজি হননি।

তবে খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এ জন্যই শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা থেকে কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

প্রসঙ্গত, শনিবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর-উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনাতে বিএনপির এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা

কুয়েতে প্রবেশ ও লিভ পারমিট নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার টাকার বেশি

তাপমাত্রা বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে লোডশেডিং, চাপে গ্রামীণ এলাকা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর