বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অধ্যক্ষসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

news-image

dorshonবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কলেজ ছাত্রীকে পর্যায়ক্রমে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। মামলায় কালসার নাইমা আলম কলেজের অধ্যক্ষকে পাঁচ নম্বর আসামী করা হয়েছে।
তবে শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওসি জানান, আগামী রবিবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ওই কলেজ ছাত্রীর মা মামলায় অভিযোগ করেন, তার মেয়ে নাইমা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। গত ২৯ মার্চ কলেজের যাওয়ার পথে নবীনগর উপজেলার নারুই গ্রামের সবুজ মিয়া, শিউলী আক্তার, নেহেরা বেগম, কসবার খেওড়া গ্রামের মোখলেছ মিয়া, আব্দুল হক, নাইমা আলম কলেজের অধ্যক্ষ ও বর্ণি গ্রামের বাসিন্দা মোঃ বাছির আহম্মেদ তার মেয়েকে অপহরন করে নিয়ে যায়। এর মধ্যে বাছির আহম্মেদ সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোঃ শাহ আলমের ভগ্নিপতি। পরে অজ্ঞাতস্থানে আটকে রেখে ১ নং বিবাদী সবুজ মিয়া অনান্যদের সহায়তায় পর্যায়ক্রমে ধর্ষণ করেন। গত ৮ এপ্রিল বাড়ির কাছে ফেলে রেখে যায়। তবে অধ্যক্ষ বাছির আহম্মেদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মেয়েটিকে কিংবা অন্য আসামীদেরকে আসামী চিনিনা। কি কারণে এ ধরণের মামলা করা হলো তা বুঝতে পারছি না। মনে হয় কেউ আমাকে হেয় করতে চায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করছি। মেয়েটি ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।


 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা