,

তিন শর্তে মাহফিলের অনুমতি পেলেন মাওলানা মামুনুল হক

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মামুনুল হককে তিন শর্তে মাহফিল করার অনুমতি দিয়েছে প্রশাসন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফসির মাহফিলকে সামনে রেখে এ অনুমতি দেয় স্থানীয় প্রসাশন। শর্তগুলোর মধ্যে রয়েছে সরকারবিরোধী কোনো বক্তব্য না দেওয়া, ভাস্কর্য নিয়ে কোনো ধরনের কথা না বলা এবং যেকোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা।

মাওলানা মামুনুল হক উপজেলার পুরানবাজার তাফসির কমিটির ৭৬তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিন আজ বুধবার প্রধান অতিথির বক্তব্য দেবেন। শায়েস্তাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুরান বাজার তাফসির মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, করোনার কারণে ৭ দিনের তাফসির ৩ দিন হবে। এই তাফসির মাহফিল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রশাসনের অনুমতি নিয়েই মঙ্গলবার বিকেল থেকে তাফসির মাহফিলে বয়ান শুরু করেছেন দেশের খ্যাতনামা মাওলানারা। আর বুধবার বয়ান করবেন মাওলানা মামুনুল হক।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনও বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনো কথা ও কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা