,

রংপুরের দর্শনা মোড়ে ট্রাফিক সেবা ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর দর্শনা মোড়ে ট্রাফিক সেবা বক্্র ও স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ বিকেল ৪ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যবসায়ী ও স্থানীরা। এর ফলে রংপুর-ঢাকা-সৈয়দপুর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ সড়ক অবরোধ করা হয়। এতে স্থানীয় গ্রামবাসী, ব্যবসায়ীদের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ, দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী ও র্দশনা মোড়ের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দর্শনা মোড় একটি জনবহুল এলাকা, এখানে প্রতিনিয়তই সড়কে নানা দুর্ঘটনা ঘটছে। এতে কেউ আহত হচ্ছে আবার কেউ মৃত্যু বরণ করছে। বিগত কয়েক বছরে এখানে প্রায় ১৫ জনের মতো শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ নিহত হয়েছেন। কিন্তুু দফায় দফায় দুর্ঘটনা হওয়া সত্তে¡ও স্থানীয় জনপ্রতিনিধি, সিটি মেয়র, সড়ক বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। এর কারণে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা।

তারা আরও বলেন, আবিলম্বে দর্শনা মোড়ে ট্রাফিক সেবা বক্্র ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। পরে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি আখতারুজ্জামান প্রধান ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন।

এসময় স্থানীয় কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বলেন, আগামী দুই দিনের মধ্যে সিটি মেয়রের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য