,

ম্যালেরিয়া ঝুঁকিতে এক কোটি ৩২ লাখ বাংলাদেশি

news-image

moskatoবর্তমানে দেশে এক কোটি ৩২ লাখ মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. জহিরুল করিম।

রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের এমআইএস ভবনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সবচেয়ে বেশি ঝুঁকির তালিকায় দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, জামালপুরসহ ৯টি জেলা ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে বলে জানান ডা. জহিরুল করিম।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমেছে। কিন্তু ২০১৪ সালে এসে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। ২০১৩ সালে যেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরণ করে, সেখানে ২০১৪ সালে মারা গেছেন ৪৫ জন।

''২০১৩ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২৬ হাজার ৮৯১ জন। ২০১৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েঁছে ৫৭ হাজার ৫০০ জন।''

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. আবুল খায়ের মো. শামছুজ্জামান, ব্র্যাকের পরিচালক আকরামুল ইসলাম, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. কামাল রোজোয়ান ও ডা. মো. মুক্তাদির কবির প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ পরিচালক ডা. আবুল খায়ের মো. শামছুজ্জামান বলেন, ওষুধ খাওয়ার চেয়ে প্রতিরোধ ব্যবস্থা জরুরি। আমাদের পক্ষ থেকে ম্যালেরিয়া প্রতিরোধক মশারি বিতরণে জোর দেওয়া হবে। এ বছর আগাম ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিলেও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করায় এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর