,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গ্রাম্য সর্দারকে হত্যার ঘটনায় ১৪ জন গ্রেফতার

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গৌরনগর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে  বিরোধের জেরে গ্রাম্য সর্দারকে চোখ তুলে ও জিহ্বা কেটে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের জালাল মিয়া, আলাল মিয়া, দয়াল শাহ, জামাল মিয়া, মো. হোসেন মিয়া, মাসুদুর রহমান, মিজানুর রহমান, মো. আমির হোসেন, মঈন উদ্দিন ওরফে মনির মিয়া, মুহিন উদ্দিন, মো. কামাল মিয়া, রজব আলী, শাহীন মিয়া, মো. ডালিম মিয়া।
র‍্যাব-১৪ জানায়,  ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে  গৌরনগর গ্রামে আজইরা বাড়ি ও সরকার বাড়ি নামে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়াজ থেকে ফেরার পথে মিলন সরকার নামে এক গ্রাম্য সর্দারকে দুটি চোখ তুলে ও জিহ্বা কেটে হত্যা করে প্রতিপক্ষ।
 বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থলিপাড়া এলাকার মুসা মিয়ার বাড়ি থেকে ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য