রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির ছাদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ির ছাদে থেকে ইয়াসিন আরাফাত নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনায় আরাফাতের দুই বন্ধুকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন,মকবুল হোসেনের ছেলে আলভী ও ফিরোজ শিকদারের ছেলে একান্ত শিকদার।

ইয়াছিন উপজেলা খাদ্য অধিদফতরের অফিস সহকারী (অবসরপ্রাপ্ত) আব্দুর রহমানের ছেলে। আব্দুর রহমান খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ার সুবাদে ১৫ বছর ধরে পরিবার নিয়ে আশুগঞ্জে থাকছেন। পাঁচ বছর ধরে তারা হাজীপাড়ায় কালাম মিয়ার বাসায় ভাড়া থাকেন।

ইয়াছিনের পরিবার সদস্যরা বলেন, ইয়াছিন বেশির সময় কাটাতেন আলভি, রায়হান, প্রান্ত ও একান্ত নামের বন্ধুদের সাথে। কিছুদিন আগে ইয়াছিনকে আলভিসহ কয়েকজন মারধর করেছিল। আমরা প্রকৃত ঘটনা রহস্য বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে ।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০