,

জুরাইনে সমাহিত হলেন এটিএম শাসুজ্জামান

news-image

নিজস্ব প্রতিবেদক : বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এটিএম শামসুজ্জামানের বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বাদ আসর রাজধানীর জুরাইন কবরস্থানে বড় ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শামসুজ্জামান। এর আগে বাদ জোহর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরাস্থানে তাকে দাফন করা হয়।

কয়েক বছর ধরে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি অভিনেতা। পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার বিকেল চারটার দিকে তাকে বাসায় নেওয়া হয়।

এর আগে ২০১৯ সালের এপ্রিলে অসুস্থ হয়ে পড়লে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে বড় একটি অপারেশনও হয় তার। প্রায় চার মাস হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে এটিএম শামসুজ্জামানের জন্ম। তার চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে ‘বিষকন্যা’ ছবিতে পরিচালক উদয়ন চৌধুরীর সহকারী হিসেবে। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এ পর্যন্ত শতাধিক ছবির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনা আসেন এটিএম শামসুজ্জামান। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অভিনয়ের জন্য পেয়েছেন নানা স্বীকৃতি ও সম্মান।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি